সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২০
#অনূূকবিতা ।। #বিভাবসু।। #প্রবাদপ্রবচন থেকে অনূূকবিতা ৷
#অণুকবিতা ।। #বিভাবসু।। #প্রবাদপ্রবচন থেকে অণুকবিতা
অণুকবিতা নিয়ে ভাবতে গিয়ে আমার বারবার করে মনে হয়েছে, বাঙলা প্রবাদের মধ্যে, অণুকবিতার আদিরূপ লুকিয়ে থাকতে পারে। আবার প্রবাদের মতোই শক্তিশালী বিখ্যাত লেখক এর রচনার অংশকে আমরা বলি প্রবচন। এগুলিও স্বভাব-সাযুজ্যে প্রায় অণুকবিতারই মতো। অণুকবিতাতে যেন বিন্দুতে সিন্ধুদর্শন হয়। প্রবাদ-প্রবচনের মধ্যেও তাই।
আবার আমরা কবিতাকে বলি পদাবলী। অর্থাৎ পদের সমষ্টি। দুপা, দুপা করে আমরা যেমন এগিয়ে যাই, তেমনি আখ্যান কবিতাও দুই পায়ে ভর করে এগিয়ে যায়। তাই আমার মনে হয়েছে প্রতিটি কবিতাই আসলে অণূূকবিতা। প্রবাদ-প্রবচনের মধ্যে, শব্দের যে অসীম শক্তি নিহিত থাকে, অনূূকবিতার মধ্যে সেভাবেই কবিমনের ভাষা বা অনুভব তীব্র আকারে প্রকাশিত হয়। বাংলায় অনূূকবিতাধারা প্রাতিষ্ঠানিক রূপ পায় রবীন্দ্রনাথের হাতে। জাপানি হাইকু কবিতার অনুকরণে রবীন্দ্রনাথ ঠাকুর যে কবিতাগুলি রচনা করেছিলেন তাঁর ‘কণিকা’ এবং ‘লিখন’ কাব্যগ্রন্থের মধ্যে, পরবর্তীতে সমর সেন হয়ে বিনয় মজুমদারের হাতে তা সত্যি কারের অনূূকবিতায় পরিণত হয়। অনূূকবিতার মধ্যে কবিতা তার নিজস্ব অস্তিত্বকে খুঁজে পায় বলে আমার মনে হয়েছে। বর্তমানে এই অণূকবিতাচর্চার প্রবণতা দারুণভাবে চালু হয়েছে। আজকের ভিডিওতে এই আলোচনা প্রসঙ্গে আমি আমার নিজের লেখা কয়েকটি অনূূকবিতা পাঠ করেছি। আশা করছি আপনাদের ভালো লাগবে।
সোমবার, ৩১ আগস্ট, ২০২০
#ডায়েরিকথা।। #বিভাবসু।। #বিভাবসুরআলোপৃথিবীতে একটি #ছবির ডায়েরির #আঁকাআঁকি
#ডায়েরিকথা।। #বিভাবসু।। #বিভাবসুরআলোপৃথিবীতে একটি #ছবির ডায়েরির আঁকাআঁকি
https://youtu.be/gogjOZ0t9Bk
নিজেকে প্রকাশ করে মানুষ আনন্দ পায়। আসলে এই প্রকাশের মাধ্যমে তার সাথে অন্য মানুষের সঙ্গে একটা সংযোগ গড়ে ওঠে। এই সংযোগ তার অর্জিত অভিজ্ঞতাগুলিকে আরো শক্তিশালী এবং কার্যকরী করে তোলে। আবার অর্জিত বা আচরিত অভিজ্ঞতাগুলির মধ্যে সবচেয়ে কার্যকরীগুলিকে সে তার পরবর্তী প্রজন্মের জন্য সংরক্ষণ করতে চায়। এই পূূর্বপুরুষের এই সঞ্চিত অভিজ্ঞতাগুলিই একটি জাতির রিক্থ।
এখন এই অভিজ্ঞতাগুলি সঞ্চয়ের জন্য সে নানা রকমের উপকরণ ব্যবহার করে। লেখালেখি তার মধ্যে খুবই জনপ্রিয়। আসলে শিল্পের প্রতিটি মাধ্যমই এই অভিজ্ঞতার এক একটা সঞ্চয় পদ্ধতি। চিঠিপত্রও একটি গুরুত্বপূূর্ণ সঞ্চয় পদ্ধতি। এরকমই আরেকটি সঞ্চয়পদ্ধতি হল ডায়েরি লেখা। ডায়েরির মধ্যে মানুষ মুলত তার দৈনন্দিত যাপনপদ্ধতির কথা লিখে রাখে। তার প্রতিদিনকার কাজের খতিয়ান ও বিশ্লেষণ এবং ভবিষ্যত পরিকল্পনাগুলির সে সেখানে লিখে রাখতে পারে। এই ভাবনা বা কথাগুলিই ভবিষ্যতে, জাতির বা পৃথিবীর ইতিহাস রচনার গুরুত্বপূূর্ণ উপকর হয়ে উঠতে পারে। আমরা জানি পৃথিবীর বহু বিখ্যাত ব্যক্তি ডায়েরি লেখতেন বা লেখেন। এগুলির মধ্যে বেশ কয়েকটি খুবই গুরুত্বপূূর্ণ।
ডায়েরি লেখার চেষ্টা আমি অনেকবারই করেছি, কিন্তু সেটি কখনই ধারাবাহিক হয়নি। কিন্তু যেটা হয়েছে তা হল ডায়েরিতে আমি নিয়মিত ছবি একেছি। খানিকটা স্কেচবুক ধরনের কাজ। কিন্তু সেটার ধরণ ওই ডায়েরির মতই। মূূল আঁকাআঁকির পাশে এই অভ্যাসটি আমার এখনও বর্তমান আছে। সেই ডায়েরিকথা এবং একটি ডায়েরির অন্দরমহল এই ভিডিওটিতে আমি দেখিয়েছি। আশা করছি আপনাদের ভালো লাগবে।
সোমবার, ২৪ আগস্ট, ২০২০
#শিকার।।#জীবনানন্দ দাশ।। #কবিতাপাঠ।।#বিভাবসু
#শিকার।।#জীবনানন্দদাশ।। #কবিতাপাঠ।।#বিভাবসু
‘শিকার’ জীবনানন্দ দাশের ‘বনলতা সেন’ কাব্যগ্রন্থের কবিতা। পরে এটি ‘মহাপৃথিবী’ কাব্যগ্রন্থেও সংকলিত হয়। এটি ‘জীবনানন্দ দাশের শ্রেষ্ঠ কবিতা’ গ্রন্থেও পাওয়া যাবে। কবিতাটির মধ্যে চর্যাপদের ‘আপনা মাংসে হরিণা বৈরী’র পদটির অনুরণন পাই। যেন যুগযুগ ধরে সাধারণ মানুষ কে বাঘের তাড়া করে ফিরেছ। সারাক্ষণ সে নিজেকে বাঁচানোর আপ্রাণ চেষ্টা করছে। কিন্তু শেষ পর্যন্ত সে নিজেকে বাঁচাতে পারে না। কারণ একজন শিকারীর হাত থেকে পালাতে পারলেও আরেকজন শিকারীর বন্দুকের নিশানা হচ্ছে সে। মানুষের এই অসহায়তার কথা দুটি প্রেক্ষাপটে চমৎকার ভাবে ফুটে উঠেছে। কবিতা একদিকে যেমন চূূড়ান্ত বাস্তবতাবোধ থেকে জন্ম নিয়েছে, অন্যদিকে তেমনি অনুপম এক কবিতা হয়ে উঠেছে।
দুটি কাহিনিকল্প বর্ণনা পাশাপাশি রেখে অদ্ভূূত এক বৈপরিত্য ফুটিয়ে তুলেছেন জীবনানন্দ দাশ।
https://youtu.be/VI4DNfC3O1A
সোমবার, ১৭ আগস্ট, ২০২০
#সমর_সেন ও তাঁর #উর্বশী কবিতাপাঠে #বিভাবসু
#সমর_সেন ও তাঁর #উর্বশী কবিতা
সমর সেন আপাদমস্তক নাগরিক কবি। নাগরিক প্রকৃতি, নাগরিক জীবনের আলো আঁধার, এত চমৎকারভাবে আর কোন বাঙালি কোবির কবিতায় উঠে এসেছে কিনা সন্দেহ। এর সাথে আরেকটি বিষয়ও তাঁকে এবং তাঁর কবিতাকে বাংলা সাহিত্যে ইউনিক বা একক করে তুলেছে। তা হল তাঁর কবিতার নির্মেদ ও নির্ভেজাল অবয়ব। তাঁর কবিতায় তিনি আখ্যান বা কাহিনি, সুর বা দোলা, চিত্র প্রভৃতি অকাব্যিক বিষয়কে ত্যাগ করে, তাকে মৌলিক করে তুলেছিলেন। অথচ কী তীব্র অনুভূতিময় কিন্তু কী অন্ত
হীন নৈর্ব্যক্তিক তাঁর কাব্যভাষা। কবিতার প্রধানতম উপকরণ শব্দ। এখানে নিজের সমস্ত দ্যুতিও আলো নিয়ে উপস্থিত হতে পেরেছে। কবিতার প্রধানতম উপকরণ শব্দ। তাই শব্দই তাঁর কবিতার একমাত্র উপজীব্য হয়ে উঠেছে। গদ্যছন্দের প্রকৃত রূপ খুঁজে পাওয়া যায় সমর সেনের কবিতায়। প্রধানত অন্ত্যমিল এবং সুরেলা দোলা দেয়া আলংকারিক ছন্দ যে কবিতাকে অপ্রয়োজনীয় ভাবে স্থূল করে তোলে, তা তিনি বুঝতে পেরেছিলেন। ফলে তিনি সচেতনভাবে কবিতাকে একেবারেই নিজস্ব ভুবনের মধ্যে সীমায়িত করতে পেরেছিলেন। আধুনিক কবিতাকে তিনি সত্যিকারের আধুনিক করতে পেরেছিলেন বলে আমার মনে হয়। আজকের এই ভিডিওতে সমর সেনের 'উর্বশী' কবিতাটি আমি পাঠ করেছি। সাথে নৈর্ব্যক্তিক, মৌলিক কবিতা সম্পর্কে সাধারণ আলোচনা। অতএব আশা করছি আপনারা আধুনিকতার একটি নতুন সংরূপের সন্ধান এখানে পাবেন।
সোমবার, ১০ আগস্ট, ২০২০
কবি #বিনয়_মজুমদার-এর #ফিরে_এসো_চাকা'-র ১নং কবিতা #একটি_উজ্জ্বল_মাছ। পা...
বুধবার, ৫ আগস্ট, ২০২০
#প্রকৃতিপাঠ : #গ্রামভ্রমণপর্ব।। #বিভাবসু, 'শ্রাবণমেঘের মেয়ে'র উপসংহার কবিতা
#প্রকৃতিপাঠ : #গ্রামভ্রমণপর্ব।। #বিভাবসু, 'শ্রাবণমেঘের মেয়ে'র উপসংহার কবিতা
সমস্ত মানুষ আমরা এক আদি মা-বাবার থেকে এসেছি। এটা আজ মোটামুটিভাবে প্রমাণিত এবং মান্য একটি মতবাদ। আর এ কারণেই আমাদের ব্যথা এক। আমাদের যন্ত্রণা এক। আমাদের পাপও এক। সারা পৃথিবী জুড়ে জাঁকিয়ে বসা মহামারীর ভয় এবং অসহায়তা সেকথা আমাদের সামনে আরেকবার তুলে ধরলো। কিন্তু তবুও আমরা কিছু মানুষ, সবকিছু ভুলে ছুটে চলেছি ব্যক্তিগত সুখের খোঁজে। আর তা করতে গিয়ে আমরা ভুলে যাচ্ছি আমাদের শিকড়কে। আমরা শহরের আরামের ঘেরাটোপে বসে ভাবছি দেশের মঙ্গলকথা। কিন্তু তা তো সম্ভব নয়। সেই কবে রবীন্দ্রনাথ ঠাকুর এসব বুঝতে পেরে, তাঁর 'গোরা' উপন্যাসের নায়ক গোরাকে পাঠিয়েছিলেন গ্রাম-ভ্রমণে। সত্যিইতো গ্রাম-ভারতকে না জানলে, ভারতকে জানা সম্ভব নয়।
আমি যখন ছাত্র তখন থেকেই গ্রামে গ্রামে ঘুরে বেড়ানো রোগটা চেপেছিলো। আমার ঠাকুরনগরের লেখক-কবি বন্ধুদের সাথে আমি হুটহাট করেই বেরিয়ে পড়তাম গ্রামের পথে। আর এভাবেই যোগাড় করতাম লেখালেখির রসদ। লেখক হতে গেলে এই প্রকৃতিপাঠ অসম্ভব প্রয়োজনীয় বলে মনে করি। ভালো পাঠক হতে গেলেও এই অনুভব-অনুভূতির প্রয়োজনীয়তা আছে। এই তুমিনলে আমার সেই গ্রামভ্রমণের কথাই বলতে চেষ্টা করেছি। সাথে পাঠ করেছি আমার 'শ্রাবনগ্রন্থির মেয়ে' কাব্যপুস্তিকার উপসংহার কবিতাটি— 'ধীরে, অ্যাতো ধীরে যে...'
সমস্ত মানুষ আমরা এক আদি মা-বাবার থেকে এসেছি। এটা আজ মোটামুটিভাবে প্রমাণিত এবং মান্য একটি মতবাদ। আর এ কারণেই আমাদের ব্যথা এক। আমাদের যন্ত্রণা এক। আমাদের পাপও এক। সারা পৃথিবী জুড়ে জাঁকিয়ে বসা মহামারীর ভয় এবং অসহায়তা সেকথা আমাদের সামনে আরেকবার তুলে ধরলো। কিন্তু তবুও আমরা কিছু মানুষ, সবকিছু ভুলে ছুটে চলেছি ব্যক্তিগত সুখের খোঁজে। আর তা করতে গিয়ে আমরা ভুলে যাচ্ছি আমাদের শিকড়কে। আমরা শহরের আরামের ঘেরাটোপে বসে ভাবছি দেশের মঙ্গলকথা। কিন্তু তা তো সম্ভব নয়। সেই কবে রবীন্দ্রনাথ ঠাকুর এসব বুঝতে পেরে, তাঁর 'গোরা' উপন্যাসের নায়ক গোরাকে পাঠিয়েছিলেন গ্রাম-ভ্রমণে। সত্যিইতো গ্রাম-ভারতকে না জানলে, ভারতকে জানা সম্ভব নয়।
আমি যখন ছাত্র তখন থেকেই গ্রামে গ্রামে ঘুরে বেড়ানো রোগটা চেপেছিলো। আমার ঠাকুরনগরের লেখক-কবি বন্ধুদের সাথে আমি হুটহাট করেই বেরিয়ে পড়তাম গ্রামের পথে। আর এভাবেই যোগাড় করতাম লেখালেখির রসদ। লেখক হতে গেলে এই প্রকৃতিপাঠ অসম্ভব প্রয়োজনীয় বলে মনে করি। ভালো পাঠক হতে গেলেও এই অনুভব-অনুভূতির প্রয়োজনীয়তা আছে। এই তুমিনলে আমার সেই গ্রামভ্রমণের কথাই বলতে চেষ্টা করেছি। সাথে পাঠ করেছি আমার 'শ্রাবনগ্রন্থির মেয়ে' কাব্যপুস্তিকার উপসংহার কবিতাটি— 'ধীরে, অ্যাতো ধীরে যে...'
লেবেলসমূহ:
তুমিনল চলচিত্র Youtube Video
সোমবার, ২৭ জুলাই, ২০২০
'#চিল্কায়সকাল'।। #বুদ্ধদেববসু
'#চিল্কায়-সকাল'।। #বুদ্ধদেব-বসু
বুদ্ধদেব বসু আধুনিক বাংলা কবিতা আন্দোলনের প্রধান পুরোহিত। কিন্তু শুধুমাত্র কবিতাই নয়, প্রবন্ধ, উপন্যাস, সমালোচনা সাহিত্য, সাময়িকপত্র সম্পাদনা, প্রকাশনাশিল্প অর্থাৎ বাঙলা সাহিত্যের প্রায় সমস্তদিকে তিনি আমাদের আধুনিক করার চেষ্টা করেছেন। তাঁর বুদ্ধিদীপ্ত আলোচনা আমাদের শিল্প-সাহিত্য ও জীবন সম্পর্কে নোতুনভাবে ভাবতে শেখায়।
কবি হিসেবে বুদ্ধদেব রোমান্টিক প্রকৃতির। আজকে তাঁর বিখ্যাত কবিতা 'চিল্কায় সকাল' পাঠ করেছি।
আমার চ্যালেন ID :
UCUap1NWHhC2iB4NIHjxpJkA
লম্পটনামা ২।।#বিভাবসু।। #আড্ডা বিষয়ক আলোচনা ও #কবিতাপাঠ
লম্পটনামা ২।।#বিভাবসু।। #আড্ডা বিষয়ক আলোচনা ও #কবিতাপাঠ
আড্ডা:
চণ্ডীমণ্ডপেরর আড্ডা দিয়ে শুরু। তারপর বাঙালির আড্ডাবাজি চলছে তো চলছেই। পরম্পরা বিচার করে বলা যায়, এই আড্ডা থেকেই গড়ে ওঠে আমাদের সাহিত্য, শিল্প, দর্শন, পত্রপত্রিকা, সামাজিক-রাজনৈতিক-ধর্মীয় বা সাংস্কৃতিক নানা আন্দোলন। আমাদের নোতুন নোতুন ভাবনাচিন্তাগুলি যাচাই হওয়ার সুযোগ পায় এই আড্ডাতে। এই আড্ডার গতিপ্রকৃতি জানলে কবিতা বা শিল্পের অন্তর্বস্তুকে ছোঁয়া অনেকটাই সহজ হয়।
কিন্তু দিন দিন কমে আসছে সৃষ্টিশীল এই আড্ডা যা আমাদের সামাজিক সংহতি ও অভিনবত্বকে ব্যাহত করছে ভয়ানকভাবে। শিল্প-সংস্কৃতি হয়ে উঠছে একপেশে এবং যান্ত্রিক। ভাবের সরাসরি আদানপ্রদান না থাকায় ভাবনাচিন্তাগুলি হয়ে উঠছে বৈচিত্র্যহীন। এই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়েই আলোচনা করা হয়েছে আজকের এই ভিডিওতে। আশা করছি আপনাদের ভালো লাগবে।
এরসাথে যথারীতি আমার 'লম্পটনামা' কাব্যপুস্তিকার ২ নম্বর কবিতাটি পড়ে শোনানো হয়েছে।
আমার চ্যালেন ID :
UCUap1NWHhC2iB4NIHjxpJkA
সোমবার, ১৩ জুলাই, ২০২০
বর্ষা : অনভিসারে।। # বিভাবসু। #কবিতা বিষয়ক #আলোচনা ও #কবিতাপাঠ
বর্ষা : অনভিসারে।। # বিভাবসু। #কবিতা বিষয়ক #আলোচনা ও #কবিতাপাঠ
যে কোন কাজ করতে গেলে তার একটি পূর্ব পরিকল্পনা এবং পূর্ব প্রস্তুতির প্রয়োজন হয়। কবিতা বা শিল্পচর্চার ক্ষেত্রে এ কথাটি প্রাসঙ্গিক। খুব বেশি প্রস্তুতির প্রয়োজন না হলেও এবং এর বাধ্যবাধকতা না থাকলেও, কবিতা বা শিল্পকে গভীর এবং প্রাণবন্ত করে বুঝতে গেলে, পূর্ব প্রস্তুতির প্রয়োজন আছে শিল্প একটি বহুমাত্রিক মাধ্যম এবং এর নিজস্ব একটা ইতিহাস রয়েছে। এর স্তরবিন্যাস এবং ঐতিহাসিক পরম্পরা জানা থাকলে আপনার নন্দনবোধের ক্ষেত্রে চমৎকার, অভিনব অনুভূতি বা ভাললাগার জন্ম পেতে পারে। আজকের এই চলচিত্রে এই বিষয়ে আলোচনা করা হয়েছে। আপনার কবিতাচর্চাকে বা শিল্পযাত্রাকে আরো প্রাণবন্ত করতে হলে, এই আলোচনা কাজে লাগতে পারে।
https://youtu.be/sDE-rBEOLeU
শুক্রবার, ১০ জুলাই, ২০২০
নোটে গাছটি মুড়োলো পত্রিকা এবং 'অ্যাকটা টনটনে ব্যথা' কবিতা, #বিভাবসু, #পত...
৫ই জুলাই ১৯৯৯ সালে আমরা '#মাতৃভাষা' সাহিত্য সাময়িকীর পক্ষ থেকে একদিনের মধ্যে প্রকাশ করি '#নটেগাছটিমুড়োলো' পত্রিকা। সকাল ১১টা/১২টা থেকে রাত ১২টার মধ্যে ছাপাখানায় বসে লিখে ছেপে বের করছিলাম। সম্পাদক করা হয়েছিলো দিলিপ বাইনকে। এটি প্রথমে তাৎক্ষণিক কবিতা পত্রিকাই ছিলো। একই সঙ্গে বসে লেখালেখি। ‘বসে লেখো'ও বলা যায়। কখনো পাক্ষিক কখনো মাসিক এই ফোল্ডার পত্রিকার ৫ম সংখ্যা থেকে যুক্ত হয়েছিল 'উচ্চারণ ভিত্তিক বানান' আন্দোলন। আমরা যেমন যেমন উচ্চারণ করি তেমন তেমন লিখব—এই ছিলো সেই আন্দোলনের মোদ্দা কথা। বানান বিষয়ক প্রবন্ধও লেখা হয়েছিল পরে। এদিক থেকে এটিই বাঙলা ভাষায় প্রকাশিত প্রথম উচ্চারণভিত্তিক পত্রিকা।
#তাৎক্ষণিককবিতা এবং #উচ্চারণভিত্তিকবানান, এই দুই বৈপ্লবিক চাপ পত্রিকাটিকে ৫ মাসের মধ্যেই বিস্ফারিত করে ধ্বংস করে দিয়েছিলো বলা যায়। অন্যদিকে দুর্বল করে দিয়ছিলো 'মাতৃভাষা'র সংহতিও। আমার ব্যক্তিগত জীবনে এই ঘটনা তাৎপর্যপূর্ণ।
এই চলচিত্রে 'নোটেগাছটি মুড়োলো' সম্পর্কে প্রাথমিক তথ্যগুলিই তুলে ধরা হয়েছে। সাথে এতে প্রকাশিত আমার একটি কবিতা, ‘অ্যাকটা টনটনে ব্যাথা' পাঠ করা হয়েছে। আশা করছি এই এপিসোডটিও আপনাদের ভালো লাগবে। প্রয়োজন হলে এ বিষয়ে আরো ভিডিও বানানো যেতে পারে।
সোমবার, ৬ জুলাই, ২০২০
#আঁকাআঁকি।। #বিভাবসু।। পোরিং।। #Pouring art
আজ একটু #আঁকাআঁকির চেষ্টা করলাম।।৷ মিডিয়াম ব্যবহার না করে #পোরিঙ আর্ট ( #Pouring art), বাঙলায় বলা যাক #ঢালাঢালি।
অঙ্কনবিদ্যায় আমি এখনো শিক্ষানবিশ। কয়েকটা যৌথ এবং গতবছর (২০১৯, আরঙ) প্রথম একক প্রদর্শনী হয়েছে। কোনে প্রাতিষ্ঠানিক শিক্ষা নেই। নিজের মনের তাগিদেই ছোটবেলা থেকেই আঁকার চেষ্টা করি। পোরিঙ বিষয়ে জেনেছি ইউটিউব থেকে। অনেক খেটেখুটে পোরিং মিডিয়াম এবং সিলিকন জেল জোগাড় করতে পারলেও, সেই অর্থে যথার্থ পোরিং এখনও আয়ত্ব করতে পারিনি। বরং ফেব্রিক্স কালার সরাসরি প্রয়োগ করে পোরিঙ খানিকটা ভালো লেগেছে। সেটাই এই চলচিত্রে দেখালাম। আপনারাও চেষ্টা করতে পারেন।
পোরিঙ আর্টে প্রচুর রঙের অপচয় হয়। যা গায়ে লাগে। আমি এই অপচয়িত রঙ ব্যবহার করে আর্ট পেপারে আরোকিছু ছবি তৈরি করি। সেটাও দেখানো হয়েছে।
https://youtu.be/OS9l0aI169U
শুক্রবার, ৩ জুলাই, ২০২০
অবৈধ।। #বিভাবসু। এটি একটি #কবিতার #পাঠ ও কবিতা বিষয়ে সাধারণ # আলোচনা।
https://youtu.be/4KeyJ0bZsDM
সোমবার, ২৯ জুন, ২০২০
একটা স্বপ্নের স্মৃতি।। #বিভাবসু। এটি #কবিতার #পাঠ ও কবিতা বিষয়ে সাধারণ ...
এই চলচিত্রে (videoতে) আমার 'উপপার্বণ' কাব্যপুস্তিকার 'একটা স্বপ্নের স্মৃতি' নামক কবিতার পাঠ ও কবিতা বিষয়ে সাধারণ আলোচনা করা হয়েছে এখানে। আজকে মূলত আলোচনা করা হয়েছে, কবিতার পাঠক হতে গেলে নূন্যতম কী যোগ্যতা লাগে সে বিষয়ে। যদিও এই আলোচনা শিল্পের সব মাধ্যমের জন্যই প্রযোজ্য বলে মনে করি। 'কথা ও কবিতা' ক্রমের বা সিরিজের এই ভিডিওগুলিতে সাধারণ কবিতা পাঠকদের সাথে সংযোগস্থাপনের চেষ্টা করা হয়েছে। এটা কোনো তাত্ত্বিক আলোচনা নয়। সাধারণ কথাবার্তার মাধ্যমে শিল্পময় জীবন কাটানোর অভিজ্ঞতাজাত কিছু টিপস দেয়া হয়েছে। যারা কবিতার কাছে আসতে চান, আশা করছি তাদের ভালোলাগবে।
শুক্রবার, ২৬ জুন, ২০২০
#বোধ।।#জীবনানন্দ দাশের #কবিতা #পাঠ ও সাধারণ আলোচনা
YouTube যেমন বিষবস্তুকে তুলে ধরার সুযোগ দেয়, তার বাইরে আপনার আরো কিছু প্রতিভাপ্রদর্শনের সুযোগ করে দেয়। যেমন ভিডিওগ্রাফি, সিনামাটোগ্রাফির ব্যবহার। জীবনানন্দের কবিতা বিষয়ক এই বিগত দুটি ভিডিওতে আমি আলো প্রক্ষেপণ নিয়ে একটু পরীক্ষা-নিরীক্ষা করলাম। সামাজিক মাধ্যমগুলি একারণে আমাদের প্রিয় হয়ে উঠছে যে, এতে নিজের ট্যালেন্ট বা কর্মপ্রচেষ্টা দেখাতে গেলে বুদ্ধিমান প্রাণিদের ছত্রছায়া বা পৃষ্ঠেপোষণার প্রয়োজন হয় না। মানে তৈলমর্দন জনিত সমস্যাটা এখানে নেই। এখানে টিকে থাকতে গেলেও ট্যালেন্টই প্রধান। ভাবুন আজ থেকে ২০/২৫ বছর আগের কথা। একটি কবিতা পাঠকের কাছে পৌঁছানো আগে একজন কবিযশঃপ্রার্থীকে কতকত দাদালেখক, সম্পাদকের বাড়ি বাড়ি হত্যে দিতে হত। বানিজ্যিক পত্রকাগুলির কর্মচারী লেখকদের রেলা দেখলে আত্মহত্যা করতে ইচ্ছে হত। তারপর আরো আরো ব্যাপার স্যাপারতো ছিলই। এইসব দাদাকবিদের, মহৎ সম্পাদকেরা এখন ইতিহাসের বইতে জায়গা হয়েছে। সবচেয়ে বড় কথা, বানিজ্যিক প্রতিষ্ঠানগুলি, যারা মনে করত, বাঙলাসাহিত্যের হত্যাকত্তাবিধাতা তারা, আজ অধিকাংশ ঠুটো জগন্নাথ বা দু-একজন অনলাইনে পেজ খুলে জনদরবারে হত্যা দিচ্ছে। তারা দেখছে লিঙ্ক দিতে হয়, না হলে পিছিয়ে পড়তে হয়। তাই আমিও আমার নিচের ভিডিওটির লিঙ্ক দিয়ে দিলাম। দেখুন আলোর ব্যবহার অদৌ কিছু হল কি না।
মঙ্গলবার, ২৩ জুন, ২০২০
নিশানা
নিশানা
বিভাবসু
টের পাচ্ছি, দুই ভ্রুর মাঝ বরাবর, একটু উপরে, তাক করা আছে। দুহাত টানটান করে ধরা। প্রশিক্ষিত শুটারেরা যেমন থাকে আর কী । কত এম.এম. আমার জানার কথা নয়। অটোমেটিক না সেমি তাও জানি না। শুধু শিরদাঁড়া বেয়ে ঠাণ্ডা একটা ভয় নেমে যাচ্ছে। সত্যি সত্যি যদি...। পা জোড়া ঠকঠক করতে শুরু করল বলে। মোট তিনজন। ওরা ঢুকতেই ঝমঝমিয়ে বৃষ্টি এসেছিলো কাকতালীয়ভাবে।
—বাড়িতে আর কজন আছে?
—ছয়।
বহু কষ্টে বললাম। গলা শুকিয়ে কাঠ।
হঠাৎ ক্লিককরে একটা শব্দ হল।
গায়ে চিমটি কাটাতেও ভয় করছে।
—ঠিক আছে, আপনি যান। বাকিদের ডাকুন।
—আমার...?
—না জ্বর নেই। এই দেখুন নাইন্টি এইটের নীচে...
—এই শুনছো, পৌরসভা থেকে ওরা জ্বর মাপতে এসেছে। তাড়াতাড়ি এসো। অন্যদেরও ডেকে আনো।
হাঁপ ছেড়ে বাঁচলাম।
মা করোনা, রক্ষা কোরো দেবী...
১৩.০৬.২০
সোমবার, ২২ জুন, ২০২০
প্রিয় শ্রাবণমেঘ।। #বিভাবসু, #কবিতাবিষয়ক-আলোচনা ও #কবিতাপাঠ, Prio Srabanm...
প্রিয় শ্রাবণমেঘ ৩ ও ৫ ।। #বিভাবসু, #কবিতা_বিষয়ক_আলোচনা ও #কবিতা_পাঠ, Prio Srabanmegh by #bivabosu দুটি #কবিতার মূল উপজীব্য #প্রেম । #রোমান্টিক-প্রেম । শ্রাবণের মেঘের মত ভরভরন্ত এক নারীর জন্য আকুতি ফুটে উঠেছে এই কবিতাগুলিতে । সেই পুস্তকার ৩ এবং ৫ নম্বর কবিতা থাকছে এখানে । আমার অষ্টম কবিতাপুস্তিকা #'প্রিয় শ্রাবণমেঘ । এই আলোচনামূলক চলচ্চিত্রে #কবিতার-অর্থ-বিষয়ক আলোচানার সাথে কবিতাদুটি পাঠ করা হয়েছে। কবিতা অনেকেই পড়তে চান । কিন্তু নানা কারণে কবিতার প্রতি সমিহমিশ্রিত ভয় থাকে মনে । এই ভয় কাটানোই 'কবি ও কবিতা' আলোচনাক্রম চালু করা হয়েছে । এই উপাখ্যানে (episode) 'কবিতার মানে' অর্থাৎ 'এই কবিতায় কবি আমাদের কী বোঝাতে চেয়েছেন' জাতীয় প্রশ্নের আলোচনা করা হয়েছে । দেখতে নিচের লিঙ্কে ক্লিক করুণ। পছন্দ হলে লাইক করুণ, বন্ধু, প্রিয়জন, যারা কবিতা বা শিল্পবিষয়ে আগ্রহী তাদের কাছে শেয়ার করুন এবং অবশ্যই আপনার মূল্যবান মতামত এবং পরামর্শ কমেন্টবক্সে জানান। খোলামেলা আলোচনাই শিল্পকে সত্যিকারের এবং নোতুন পথ দেখাবে বলে মনে করি। আর চ্যানেলের উদ্দিষ্টজন যেহেতু আপনারা তাই আপনাদের চাহিদা জানা থাকলে আমাদের বিষয়বস্তু নির্বাচনে সুবিধা হবে।
https://youtu.be/oRnYfKAhbHk
লেবেলসমূহ:
তুমিনল চলচিত্র Youtube Video
শুক্রবার, ১৯ জুন, ২০২০
#জীবনানন্দ দাশের কবিতা, #আট বছর আগের একদিন, পাঠে # বিভাবসু, #অবসাদ বা #Depressions আধুনিক কর্মব্যস্ত, অর্থ, ধন, ক্ষমতা বা প্রতিষ্ঠালোলুপ পৃথিবীর সবচেয়ে ভায়াবহ রোগ। এই অসুস্থতা ভয়ানক আকার ধারণ করেছ করোনা বা লকডাউন পরবর্তী পৃথিবীতে। কবি জীবনানন্দ দাশের বিখ্যাত কবিতা 'আট বছর আগের একদিন'-এ এরকম অবসাদগ্রস্ত মানুষের আত্মহত্যার কথা বলা হয়েছে। এটি কিন্তু #বিষাদগ্রস্ততার পক্ষের কবিতা নয়। #'আট বছর আগের একদিন' কবিতা প্রকৃতপক্ষে জীবনের কবিতা।
লেবেলসমূহ:
#অবসাদ বা #Depressions আধুনিক কর্মব্যস্ত,
অর্থ,
ধন
সোমবার, ১৫ জুন, ২০২০
মেঘলাদিন, একলাদিন
এমনটাই হচ্ছে। এই গৃহবন্দী দশায়। যত রাতেই ঘুমাই না কেন, ছটা নাগাদ বা তারো আগে ঘুম ভেঙে যাচ্ছে। গত কুড়ি বছরে রাত তিনটে/চারটের আগে বিছানায় যাওয়াই হয় না। কিন্তু বিছানায় পড়লেই, রে রে করে ছুটে আসে ঘুম। আর আটটা/ নটায় দুই/তিনটে এলার্ম গলদ্ঘর্ম হয়ে যায়, আমার মতো কুম্ভকর্ণমার্কা ঘুম ভাঙাতে। আর ঘুমও পরিপূর্ণ হয় এই গভীরতা পেয়ে।
কিন্তু লকডাউন তৃতীয় মাসে পড়ার পরই এই রোগটা জেগে উঠল আমার। দুদিকেই অপ্রতুলতা দেখা দিল। ঘুমাতে গেলেও টুপ করে ঘুম আসে না আর। আর কারণে-অকারণে চটকেও যায়। এই যেমন আজকে ছটা নাগাদ ঘুম ভাঙল অঝর ধারার আওয়াজে। অমি অবাক হয়ে যাই, কী পলকা হয়ে গেছে আমার ঘুমের পরত। অথচ কাল শুয়েছি সাড়ে তিন/চারটে নাগাদ। এই মুদ্রাদোষটা জন্ম নেবার পরেই আমি আবিষ্কার করলাম, আমার কাচের জানালায়ও পাখি এসে ঠোকরায়। বাড়ি করার আগেই আমি খেয়াল করেছিলাম যে, ওই আয়নার মতো কাচ দেওয়া জানালার প্রতি পাখিদের ভয়ানক রাগ রয়েছে। বিশেষত এম.এ পড়ার সময় আমি যে ভাড়াবাড়িতে থাকতাম, সেখানে এই কাণ্ডটি হত। এবং সেটা হত রীতিমতো বাড়াবাড়ি পর্যায়ের।
এই পাখিপ্রকৃতি নিয়ে গভীর গবষণা প্রয়োজন বলে আমি মনে করি। যাই হোক, তখন থেকেই প্রতিজ্ঞা করেছিলাম, যদি কোনদিন বাড়ি করতে পারি তাহলে এই জঘন্য আয়নাকাচ লাগাবো না। পাখিদের প্রতি এটুকু দায়বদ্ধতা অন্তত থাকা উচিত বলে মনে করছি। এবং বাড়ি করার পরে প্রতিজ্ঞা অক্ষরে অক্ষরে রক্ষাও করেছিলাম। এবং মনে মনে এরূপ মহৎ কাজ করার জন্য নিজেকেই বাহবাও দিতাম।
কিন্তু এই বিশ্বমারীজাত লকডাউন আমার একমাত্র পাখিষেবামূলক গর্বভাবটাও কেড়ে নিল। শয়তান কহিকে! সেদিন যথারীতি সাড়ে পাঁচটায় ঘুম ভেঙে গেল। খেয়াল করলাম আমার জানালার কাচে অবিরাম ঠোকরানোর আওয়াজ। প্রথমে ভেবেছিলাম স্বপ্নে দেখছি। তারপরে মনে হল পাশের বাড়িতে। পরে দেখলাম কালো কালো ছায়ারা আমাকে পরিহাস করে কাচের প্রতি তাদের চিরকালের বিদ্রোহ প্রকাশ করছে। আর আমার অহংকার ভেঙে গুড়োগুড়ো হয়ে ছড়িয়ে যাচ্ছে।
একটা জিনিস নিয়ে আমি অবশ্য এখনও গর্ব করি আর তা হল আমার একলাজীবন। একা একা বাঁচলেই লকডাউনের ভয়াবহতা তোমাকে অতটা ছুঁতে পারবে না। বাইরে ঝমঝমিয়ে বৃষ্টি এলেও নিজেকে তোমার বন্দী বন্দী মনে হবে না। মেঘলা দিন আমার কাছে একলা দিন নয়। মেঘলা দিন আমার কাছে সমুদ্রের খবরাখবর।
কিন্তু এই ভাঙাঘুমের সাতকাহন নিয়ে আমি কার কাছে যাবো?
বিভাবসু
১৬.০৬.২০২০
শনিবার, ১৩ জুন, ২০২০
বৃষ্টির কনসার্ট আর কাগজের নাও

বৃষ্টিধ্বনির মধ্যে ডুবে আছে আমার জীবনের অনেক আশ্চর্যসব স্মৃতিকথা। বিস্মৃতি কথাও। বৃষ্টি নামলে কেন জানি প্রথমেই একটা গোলাঘরের কথা মনে আসে আমার। গোলাঘরের হাত ধরে ভেসে আসতে থাকে বাল্যবেলা। বৃষ্টি শুরু হলেই আমার একটা বিস্তৃত দিগন্তের কথা মনে পড়ে। যার দূর থেকে, প্রথমে কালো মেঘ জানান দেয়—বৃষ্টি আসবে হে বিন্তিবাসী। তারপর শো শো আওয়ায় বলে দেয় আসছি গো। মেয়েরা উঠোন পরিষ্কার করো। ওই যে ঘরের চালে আমশি শুকোচ্ছে তাড়াতাড়ি তোলো। ওরে হেঙলি তারে জামাকাপড় আছে, তোল তোল। ওরে বিধু ছাগলদুটো গোয়ালে রেখে আয়....। বলতে বলতে ঝমঝম, ঝমঝম, ঝমঝম আর টাপুরটুপুর, টাপুরটুপুর...। সারা প্রকৃতি জুড়ে সে কী যে উথাল-পাতাল, সে কী মাতোয়ারা দশা। ওহ্, কী অসীম আনন্দ। ঝাপটে ঝাপটে নদী, ঝাপটে ঝাপটে সমুদ্র। গোঁ গোঁ করতে করতে এক আসমান জলে ভেসে যাচ্ছে আমাদের বাড়ি,আমাদের গ্রাম। তাহলে এ বৈশাখ মাস। তাহলে এ কালবৈশাখ। এ আষাঢ়ও হতে পারে। সবকিছুর শেষে, বৃষ্টি মানে টইটম্বুর এক পৃথিবী। বৃষ্টি মানে উঠোন জুড়ে বুদ্বুদের খেলা। বৃষ্টি মানে কাগজের নাও। বৃষ্টি মানে হিরণ্য বাল্যপ্রেম। বৃষ্টি মানে টিনের চালে পৃথিবীর সবচেয়ে মধুর আর মহৎ মিউজিক কনসার্ট...
ঘুম ভেঙেই শুনছি বাইরে বৃষ্টি হচ্ছে ভোলামন...
বিভাবসু
১৪.০৬.২০
এতে সদস্যতা:
পোস্টগুলি (Atom)

