সোমবার, ৩১ আগস্ট, ২০২০
#ডায়েরিকথা।। #বিভাবসু।। #বিভাবসুরআলোপৃথিবীতে একটি #ছবির ডায়েরির #আঁকাআঁকি
#ডায়েরিকথা।। #বিভাবসু।। #বিভাবসুরআলোপৃথিবীতে একটি #ছবির ডায়েরির আঁকাআঁকি
https://youtu.be/gogjOZ0t9Bk
নিজেকে প্রকাশ করে মানুষ আনন্দ পায়। আসলে এই প্রকাশের মাধ্যমে তার সাথে অন্য মানুষের সঙ্গে একটা সংযোগ গড়ে ওঠে। এই সংযোগ তার অর্জিত অভিজ্ঞতাগুলিকে আরো শক্তিশালী এবং কার্যকরী করে তোলে। আবার অর্জিত বা আচরিত অভিজ্ঞতাগুলির মধ্যে সবচেয়ে কার্যকরীগুলিকে সে তার পরবর্তী প্রজন্মের জন্য সংরক্ষণ করতে চায়। এই পূূর্বপুরুষের এই সঞ্চিত অভিজ্ঞতাগুলিই একটি জাতির রিক্থ।
এখন এই অভিজ্ঞতাগুলি সঞ্চয়ের জন্য সে নানা রকমের উপকরণ ব্যবহার করে। লেখালেখি তার মধ্যে খুবই জনপ্রিয়। আসলে শিল্পের প্রতিটি মাধ্যমই এই অভিজ্ঞতার এক একটা সঞ্চয় পদ্ধতি। চিঠিপত্রও একটি গুরুত্বপূূর্ণ সঞ্চয় পদ্ধতি। এরকমই আরেকটি সঞ্চয়পদ্ধতি হল ডায়েরি লেখা। ডায়েরির মধ্যে মানুষ মুলত তার দৈনন্দিত যাপনপদ্ধতির কথা লিখে রাখে। তার প্রতিদিনকার কাজের খতিয়ান ও বিশ্লেষণ এবং ভবিষ্যত পরিকল্পনাগুলির সে সেখানে লিখে রাখতে পারে। এই ভাবনা বা কথাগুলিই ভবিষ্যতে, জাতির বা পৃথিবীর ইতিহাস রচনার গুরুত্বপূূর্ণ উপকর হয়ে উঠতে পারে। আমরা জানি পৃথিবীর বহু বিখ্যাত ব্যক্তি ডায়েরি লেখতেন বা লেখেন। এগুলির মধ্যে বেশ কয়েকটি খুবই গুরুত্বপূূর্ণ।
ডায়েরি লেখার চেষ্টা আমি অনেকবারই করেছি, কিন্তু সেটি কখনই ধারাবাহিক হয়নি। কিন্তু যেটা হয়েছে তা হল ডায়েরিতে আমি নিয়মিত ছবি একেছি। খানিকটা স্কেচবুক ধরনের কাজ। কিন্তু সেটার ধরণ ওই ডায়েরির মতই। মূূল আঁকাআঁকির পাশে এই অভ্যাসটি আমার এখনও বর্তমান আছে। সেই ডায়েরিকথা এবং একটি ডায়েরির অন্দরমহল এই ভিডিওটিতে আমি দেখিয়েছি। আশা করছি আপনাদের ভালো লাগবে।
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন