সোমবার, ২৭ জুলাই, ২০২০

'#চিল্কায়সকাল'।। #বুদ্ধদেববসু





'#চিল্কায়-সকাল'।। #বুদ্ধদেব-বসু
বুদ্ধদেব বসু আধুনিক বাংলা কবিতা আন্দোলনের প্রধান পুরোহিত। কিন্তু শুধুমাত্র কবিতাই নয়, প্রবন্ধ, উপন্যাস, সমালোচনা সাহিত্য, সাময়িকপত্র সম্পাদনা, প্রকাশনাশিল্প অর্থাৎ বাঙলা সাহিত্যের প্রায় সমস্তদিকে তিনি আমাদের আধুনিক করার চেষ্টা করেছেন। তাঁর বুদ্ধিদীপ্ত আলোচনা আমাদের শিল্প-সাহিত্য ও জীবন সম্পর্কে নোতুনভাবে ভাবতে শেখায়।

কবি হিসেবে বুদ্ধদেব রোমান্টিক প্রকৃতির। আজকে তাঁর বিখ্যাত কবিতা 'চিল্কায় সকাল' পাঠ করেছি।


আমার চ্যালেন ID :
UCUap1NWHhC2iB4NIHjxpJkA

লম্পটনামা ২।।#বিভাবসু।। #আড্ডা বিষয়ক আলোচনা ও #কবিতাপাঠ



লম্পটনামা ২।।#বিভাবসু।। #আড্ডা বিষয়ক আলোচনা ও #কবিতাপাঠ


আড্ডা:
চণ্ডীমণ্ডপেরর আড্ডা দিয়ে শুরু। তারপর বাঙালির আড্ডাবাজি চলছে তো চলছেই। পরম্পরা বিচার করে বলা যায়, এই আড্ডা থেকেই গড়ে ওঠে আমাদের সাহিত্য, শিল্প, দর্শন, পত্রপত্রিকা, সামাজিক-রাজনৈতিক-ধর্মীয় বা সাংস্কৃতিক নানা আন্দোলন। আমাদের নোতুন নোতুন ভাবনাচিন্তাগুলি যাচাই হওয়ার সুযোগ পায় এই আড্ডাতে। এই আড্ডার গতিপ্রকৃতি জানলে কবিতা বা শিল্পের অন্তর্বস্তুকে ছোঁয়া অনেকটাই সহজ হয়।

কিন্তু দিন দিন কমে আসছে সৃষ্টিশীল এই আড্ডা যা আমাদের সামাজিক সংহতি ও অভিনবত্বকে ব্যাহত করছে ভয়ানকভাবে। শিল্প-সংস্কৃতি হয়ে উঠছে একপেশে এবং যান্ত্রিক। ভাবের সরাসরি আদানপ্রদান না থাকায় ভাবনাচিন্তাগুলি হয়ে উঠছে বৈচিত্র্যহীন। এই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়েই আলোচনা করা হয়েছে আজকের এই ভিডিওতে। আশা করছি আপনাদের ভালো লাগবে।

এরসাথে যথারীতি আমার 'লম্পটনামা' কাব্যপুস্তিকার ২ নম্বর কবিতাটি পড়ে শোনানো হয়েছে।

আমার চ্যালেন ID :
UCUap1NWHhC2iB4NIHjxpJkA

সোমবার, ১৩ জুলাই, ২০২০

বর্ষা : অনভিসারে।। # বিভাবসু। #কবিতা বিষয়ক #আলোচনা ও #কবিতাপাঠ




বর্ষা : অনভিসারে।। # বিভাবসু। #কবিতা বিষয়ক #আলোচনা ও #কবিতাপাঠ
যে কোন কাজ করতে গেলে তার একটি পূর্ব পরিকল্পনা এবং পূর্ব প্রস্তুতির প্রয়োজন হয়। কবিতা বা শিল্পচর্চার ক্ষেত্রে এ কথাটি প্রাসঙ্গিক। খুব বেশি প্রস্তুতির প্রয়োজন না হলেও এবং এর বাধ্যবাধকতা না থাকলেও, কবিতা বা শিল্পকে গভীর এবং প্রাণবন্ত করে বুঝতে গেলে, পূর্ব প্রস্তুতির প্রয়োজন আছে শিল্প একটি বহুমাত্রিক মাধ্যম এবং এর নিজস্ব একটা ইতিহাস রয়েছে। এর স্তরবিন্যাস এবং ঐতিহাসিক পরম্পরা জানা থাকলে আপনার নন্দনবোধের ক্ষেত্রে চমৎকার, অভিনব অনুভূতি বা ভাললাগার জন্ম পেতে পারে। আজকের এই চলচিত্রে এই বিষয়ে আলোচনা করা হয়েছে। আপনার কবিতাচর্চাকে বা শিল্পযাত্রাকে আরো প্রাণবন্ত করতে হলে, এই আলোচনা কাজে লাগতে পারে।



https://youtu.be/sDE-rBEOLeU

শুক্রবার, ১০ জুলাই, ২০২০

নোটে গাছটি মুড়োলো পত্রিকা এবং 'অ্যাকটা টনটনে ব্যথা' কবিতা, #বিভাবসু, #পত...




৫ই জুলাই ১৯৯৯ সালে আমরা '#মাতৃভাষা' সাহিত্য সাময়িকীর পক্ষ থেকে একদিনের মধ্যে প্রকাশ করি '#নটেগাছটিমুড়োলো' পত্রিকা। সকাল ১১টা/১২টা থেকে রাত ১২টার মধ্যে ছাপাখানায় বসে লিখে ছেপে বের করছিলাম। সম্পাদক করা হয়েছিলো দিলিপ বাইনকে। এটি প্রথমে তাৎক্ষণিক কবিতা পত্রিকাই ছিলো। একই সঙ্গে বসে লেখালেখি। ‘বসে লেখো'ও বলা যায়। কখনো পাক্ষিক কখনো মাসিক এই ফোল্ডার পত্রিকার ৫ম সংখ্যা থেকে যুক্ত হয়েছিল 'উচ্চারণ ভিত্তিক বানান' আন্দোলন। আমরা যেমন যেমন উচ্চারণ করি তেমন তেমন লিখব—এই ছিলো সেই আন্দোলনের মোদ্দা কথা। বানান বিষয়ক প্রবন্ধও লেখা হয়েছিল পরে। এদিক থেকে এটিই বাঙলা ভাষায় প্রকাশিত প্রথম উচ্চারণভিত্তিক পত্রিকা।

#তাৎক্ষণিককবিতা এবং #উচ্চারণভিত্তিকবানান, এই দুই বৈপ্লবিক চাপ পত্রিকাটিকে ৫ মাসের মধ্যেই বিস্ফারিত করে ধ্বংস করে দিয়েছিলো বলা যায়। অন্যদিকে দুর্বল করে দিয়ছিলো 'মাতৃভাষা'র সংহতিও। আমার ব্যক্তিগত জীবনে এই ঘটনা তাৎপর্যপূর্ণ।
এই চলচিত্রে 'নোটেগাছটি মুড়োলো' সম্পর্কে প্রাথমিক তথ্যগুলিই তুলে ধরা হয়েছে। সাথে এতে প্রকাশিত আমার একটি কবিতা, ‘অ্যাকটা টনটনে ব্যাথা' পাঠ করা হয়েছে। আশা করছি এই এপিসোডটিও আপনাদের ভালো লাগবে। প্রয়োজন হলে এ বিষয়ে আরো ভিডিও বানানো যেতে পারে।

সোমবার, ৬ জুলাই, ২০২০

#আঁকাআঁকি।। #বিভাবসু।। পোরিং।। #Pouring art



আজ একটু #আঁকাআঁকির চেষ্টা করলাম।।৷ মিডিয়াম ব্যবহার না করে #পোরিঙ আর্ট ( #Pouring art), বাঙলায় বলা যাক #ঢালাঢালি।
অঙ্কনবিদ্যায় আমি এখনো শিক্ষানবিশ। কয়েকটা যৌথ এবং গতবছর (২০১৯, আরঙ) প্রথম একক প্রদর্শনী হয়েছে। কোনে প্রাতিষ্ঠানিক শিক্ষা নেই। নিজের মনের তাগিদেই ছোটবেলা থেকেই আঁকার চেষ্টা করি। পোরিঙ বিষয়ে জেনেছি ইউটিউব থেকে। অনেক খেটেখুটে পোরিং মিডিয়াম এবং সিলিকন জেল জোগাড় করতে পারলেও, সেই অর্থে যথার্থ পোরিং এখনও আয়ত্ব করতে পারিনি। বরং ফেব্রিক্স কালার সরাসরি প্রয়োগ করে পোরিঙ খানিকটা ভালো লেগেছে। সেটাই এই চলচিত্রে দেখালাম। আপনারাও চেষ্টা করতে পারেন।
পোরিঙ আর্টে প্রচুর রঙের অপচয় হয়। যা গায়ে লাগে। আমি এই অপচয়িত রঙ ব্যবহার করে আর্ট পেপারে আরোকিছু ছবি তৈরি করি। সেটাও দেখানো হয়েছে।


https://youtu.be/OS9l0aI169U