শুক্রবার, ১০ জুলাই, ২০২০

নোটে গাছটি মুড়োলো পত্রিকা এবং 'অ্যাকটা টনটনে ব্যথা' কবিতা, #বিভাবসু, #পত...




৫ই জুলাই ১৯৯৯ সালে আমরা '#মাতৃভাষা' সাহিত্য সাময়িকীর পক্ষ থেকে একদিনের মধ্যে প্রকাশ করি '#নটেগাছটিমুড়োলো' পত্রিকা। সকাল ১১টা/১২টা থেকে রাত ১২টার মধ্যে ছাপাখানায় বসে লিখে ছেপে বের করছিলাম। সম্পাদক করা হয়েছিলো দিলিপ বাইনকে। এটি প্রথমে তাৎক্ষণিক কবিতা পত্রিকাই ছিলো। একই সঙ্গে বসে লেখালেখি। ‘বসে লেখো'ও বলা যায়। কখনো পাক্ষিক কখনো মাসিক এই ফোল্ডার পত্রিকার ৫ম সংখ্যা থেকে যুক্ত হয়েছিল 'উচ্চারণ ভিত্তিক বানান' আন্দোলন। আমরা যেমন যেমন উচ্চারণ করি তেমন তেমন লিখব—এই ছিলো সেই আন্দোলনের মোদ্দা কথা। বানান বিষয়ক প্রবন্ধও লেখা হয়েছিল পরে। এদিক থেকে এটিই বাঙলা ভাষায় প্রকাশিত প্রথম উচ্চারণভিত্তিক পত্রিকা।

#তাৎক্ষণিককবিতা এবং #উচ্চারণভিত্তিকবানান, এই দুই বৈপ্লবিক চাপ পত্রিকাটিকে ৫ মাসের মধ্যেই বিস্ফারিত করে ধ্বংস করে দিয়েছিলো বলা যায়। অন্যদিকে দুর্বল করে দিয়ছিলো 'মাতৃভাষা'র সংহতিও। আমার ব্যক্তিগত জীবনে এই ঘটনা তাৎপর্যপূর্ণ।
এই চলচিত্রে 'নোটেগাছটি মুড়োলো' সম্পর্কে প্রাথমিক তথ্যগুলিই তুলে ধরা হয়েছে। সাথে এতে প্রকাশিত আমার একটি কবিতা, ‘অ্যাকটা টনটনে ব্যাথা' পাঠ করা হয়েছে। আশা করছি এই এপিসোডটিও আপনাদের ভালো লাগবে। প্রয়োজন হলে এ বিষয়ে আরো ভিডিও বানানো যেতে পারে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন